‘বেসরকারি ট্যাক্সের’ নামে চাঁদাবাজি চলবে না: জামায়াত আমির

‘বেসরকারি ট্যাক্সের’ নামে চাঁদাবাজি চলবে না: জামায়াত আমির

জামায়াত আমির বলেন, যারা নিজেদের দলের লোকদের চাঁদাবাজি, দখল–বাণিজ্য, মামলাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, পাথর মেরে লোক হত্যা, গাড়িচাপা দিয়ে লোক হত্যা থেকে বিরত রাখতে পারবে, তারাই জনগণকে আগামীর বাংলাদেশ উপহার দিতে পারবে। যারা এগুলো পারবে না, তারা যত রঙিন স্বপ্নই দেখাক, জাতি তাদের মতলব বুঝতে পারবে।

অন্য রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ করে শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদের যে কষ্ট সবাই মিলে ভোগ করতে হয়েছে, সেই কষ্ট যেন এসব দল জনগণকে না দেয়। তবে অনেকে দিচ্ছে, সেটি যেন বন্ধ হয়। আর বন্ধ না হলে ১২ ফেব্রুয়ারি জনগণ দুটি ‘হ্যাঁ’ ভোট দেবে আর অনেকগুলো ‘না’ ভোট দেবে।

এ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, জনগণ একটা হ্যাঁ ভোট দেবে পরিবর্তনের আকাঙ্ক্ষায়, ঘুণে ধরা রাজনীতির কাঠামো পরিবর্তনের আকাঙ্ক্ষায়। জনগণ মুখিয়ে আছে, এ জন্য জনগণ গণভোটে হ্যাঁ বলবে। জনগণ আরেকটি হ্যাঁ ভোট দেবে দেশের সার্বভৌমত্বের পক্ষে।

শফিকুর রহমান আরও বলেন, ১০–দলীয় সমঝোতার জোটকে বিজয়ী করার মানে আধিপত্যবাদ, চাঁদাবাজ, দখলদার, ফ্যাসিবাদ, ব্যাংক ডাকাত, মা-বোনদের ইজ্জতের ওপরে যারা হাত দেয়, তাদের বিরুদ্ধে ‘হ্যাঁ’ভোট।

Explore More Districts