মির্জাপুরে গণভোট প্রচারণায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে – News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপুরে গণভোট প্রচারণায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে – News Tangail | নিউজ টাঙ্গাইল

মোঃ কাইয়ুম মিয়া, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোট প্রচারণার প্রেক্ষিতে মির্জাপুর উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন ঢাকা বিভাগীয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আজমুল হক।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি সুষ্ঠু ভোট গ্রহণ এবং কর্মকর্তাদের নিরপেক্ষ দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনা দেন।

মতবিনিময় সভায় মির্জাপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নির্বাচন অফিসের কর্মকর্তা, শিক্ষক, ইমাম-মোয়াজ্জিম এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সুরাইয়া ইয়াসমিন, উপজেলা সহকারী কশিনার ভূমি মো. তারেক আজিজ, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন, সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সৈয়দ মাসুদুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমান, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল হক এবং মির্জাপুর থানা মসজিদের ইমাম মাওলানা হাফেজ মো. ফরিদ হোসাইন। পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দও সভায় উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts