জেরুজালেমে জাতিসংঘ শরণার্থী সংস্থার সদর দপ্তর গুঁড়িয়ে দিলো ইসরায়েল – DesheBideshe

জেরুজালেমে জাতিসংঘ শরণার্থী সংস্থার সদর দপ্তর গুঁড়িয়ে দিলো ইসরায়েল – DesheBideshe

জেরুজালেমে জাতিসংঘ শরণার্থী সংস্থার সদর দপ্তর গুঁড়িয়ে দিলো ইসরায়েল – DesheBideshe

জেরুজালেম, ২১ জানুয়ারি – পূর্ব জেরুজালেমে অবস্থিত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ) এর সদর দপ্তর ইসরায়েল গুঁড়িয়ে দিয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও সরকারি কর্মকর্তারা দখলকৃত পূর্ব জেরুজালেমের শেখ জারাহ এলাকায় ইউএনআরডব্লিউএ’র কয়েকটি ভবন ভেঙে ফেলে। জাতিসংঘ ও ফিলিস্তিনি নেতারা এটিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন। খবর দিয়েছে আল জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের নেতৃত্বে নিরাপত্তা বাহিনী বুলডোজার নিয়ে ইউএনআরডব্লিউএ’র প্রাঙ্গণে প্রবেশ করে। এরপর স্থায়ী ও অস্থায়ী ভবনগুলো ভাঙচুর ও লুটপাট চালায়। ইসরায়েলি কর্মকর্তারা এই দিনটিকে ‘ঐতিহাসিক দিন’ হিসেবে উল্লেখ করেছেন।

ইউএনআরডব্লিউএ’র কমিশনার-জেনারেল ফিলিপ লাজারিনি বলেছেন, জাতিসংঘের বিরুদ্ধে এমন হামলা আগে কখনো হয়নি এবং এটি আন্তর্জাতিক আইনের ওপর সরাসরি আঘাত। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, “আজ যা ঘটেছে, এমন পরিণতি আগামী দিনে পৃথিবীর অন্য কোনো আন্তর্জাতিক সংস্থা বা কূটনৈতিক মিশনের ক্ষেত্রেও ঘটতে পারে।”

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস কঠোর ভাষায় এই ধ্বংসযজ্ঞের নিন্দা জানিয়েছেন এবং ইসরায়েলকে অবিলম্বে উচ্ছেদ অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

ইউএনআরডব্লিউএ’র মুখপাত্র জনাথান ফ্লোয়ার বলেন, মঙ্গলবার সকাল ৭টার দিকে ইসরায়েলি বাহিনী প্রাঙ্গণে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের বের করে দেয় এবং বুলডোজার দিয়ে ভবনগুলো ভাঙতে শুরু করে। সংস্থাটি এটিকে ‘অসম্প্রদায়িক মানবিক কাজের ওপর অনিবার্য ও বেআইনি আক্রমণ’ হিসেবে বর্ণনা করেছে।

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ২০২৪ সালে পাস হওয়া আইন অনুযায়ী ইউএনআরডব্লিউএ’র কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করেছে এবং স্থাপনাটিকে নিজেদের বলে বিবেচনা করছে। তারা অভিযোগ করেছে, সংস্থার কিছু কর্মী সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত, যা জাতিসংঘ সবসময় অস্বীকার করে আসছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েলের এই কর্মকাণ্ডকে ‘স্পষ্ট বর্ধিত উত্তেজনা’ বলেছে। মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছেন, এই পদক্ষেপ ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা দিতে বড় ধাক্কা দেবে এবং বিশ্বজুড়ে মানবিক সহায়তা দুর্বল করবে।

এনএন/ ২১ জানুয়ারি ২০২৬



Explore More Districts