শাহপরান (রহ) মাজার জিয়ারত করলেন তারেক রহমান

শাহপরান (রহ) মাজার জিয়ারত করলেন তারেক রহমান

শাহপরান (রহ) মাজার জিয়ারত করলেন তারেক রহমান

হযরত শাহজালাল (রহ) এর মাজার জিয়ার শেষে হযরত শাহপরান (রহ) এর মাজার জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

এরআগে বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তারপর রাত সাড়ে ৯টায় শাহজালাল মাজার জিয়ারত করেন।

মাজার জিয়ারত শেষে তার গাড়িবহর সোয়া ১১টার দিকে শাহপরাণ (রহ) মাজারে গিয়ে পৌঁছায়। মাজার জিয়ারত শেষে ১১টা ৪৫ মিনিটের দিকে তারা সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলামে তারেক রহমানের শ্বশুরালয়ের পথে রওনা দেন।

এর আগে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

এসময় তারেক রহমানের সঙ্গে ছিলেন তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দরা।

অতীতের মতো এবারও নির্বাচনী রাজনীতির প্রচলিত রীতি অনুসরণ করে বিএনপি তাদের নির্বাচনী কার্যক্রমের সূচনা করছে সিলেট থেকে।

ডিএস/এফআর/এসএ

Explore More Districts