বিকেলে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে বসবেন আসিফ নজরুল

বিকেলে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে বসবেন আসিফ নজরুল

আজ নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশের ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আইসিসির বোর্ডসভা হয়। এরপরই সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়ে দিয়েছে বাংলাদেশের সমর্থক, ক্রিকেটার কিংবা সংশ্লিষ্ট কারও জন্যই ভারতে হুমকি নেই বলে মনে করে তারা। আইসিসি মোস্তাফিজের ঘটনাটিকে ‘বিচ্ছিন্ন ও অপ্রাসঙ্গিক’ মনে করছে।

এজন্য বিশ্বকাপের সূচি বদলানো হবে না, এই সিদ্ধান্তের কথাও জানিয়ে দিয়েছে আইসিসি। পরে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানোর আগে সরকারের সঙ্গে কথা বলতে তিনি আইসিসির কাছে একদিন সময় চেয়েছেন। আজই সেই সিদ্ধান্ত আসতে পারে।

Explore More Districts