বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে কী হবে আইসিসির আজকের সভায়

বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে কী হবে আইসিসির আজকের সভায়

পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, বিসিবির প্রস্তাব মেনে আইসিসি বাংলাদেশের ম্যাচ ভারত থেকে না সরালে পাকিস্তানও বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। অর্থাৎ, বাংলাদেশের দাবি মানা না হলে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলেও করতে পারে। পিসিবি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এরকম কিছু না বললেও পিসিবি ঘনিষ্ঠ পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর দাবি, আইসিসিকে মৌখিকভাবে এই অবস্থানের কথা জানিয়ে রেখেছে পিসিবি।

কিন্তু বাস্তবতা পিসিবির সম্ভাব্য এই অবস্থানকে কতটা সমর্থন করে? বাংলাদেশের দাবিকে যে কোনো দেশ সমর্থন দিতেই পারে, কিন্তু সে দাবি মানা না হলে নিজেদেরই বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানো আপাতদৃষ্টিতে অবাস্তবই মনে হয়।

কিন্তু পাকিস্তানের সাংবাদিকদের মতে, পিসিবি প্রধান মহসীন নাকভি এই বিষয়ে খুবই ‘অ্যাগ্রেসিভ’। তিনি আগেই বলেছেন, বাংলাদেশের পক্ষে তাঁরা প্রয়োজনে ‘শকিং’ কিছু করবেন। পাকিস্তান বিশ্বকাপ না খেললে পাকিস্তানের মানুষ সেটা সমর্থন করবে কিনা, এমন প্রশ্নে একজন বলেছেন, ‘ভারতের বিপক্ষে যে কোনো অবস্থানে পাকিস্তানের মানুষের সমর্থন থাকবে।’ অর্থাৎ, পিসিবি যেটাই করুক; সেটা যতটা না বাংলাদেশের পক্ষে, তার চেয়ে বেশি হবে তাদের ভারত বিরোধী অবস্থান থেকে। সেই অবস্থানের ‘উপজাত’ হিসেবে বাংলাদেশ কিছু পেলে ভালো। আবার ভবিষ্যতের জন্য তা হীতে বিপরীত হওয়ার শঙ্কাও জিইয়ে রাখতে পারে।

Explore More Districts