মো: আনিছুর রহমান ,বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল চেকপোষ্ট কাস্টমস বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা সহ আব্দুল সালাম (৫০) নামে একজন বাংলাদেশী পাসপোর্ট যাত্রীকে আটক করেছে। ভারত থেকে পাসপোর্ট যোগে দেশে আসার সময় কাস্টমস স্কানিং এর পর তার ল্যাগেজ তল্লাশি করার সময় বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় রাখা ৩২,২০০ কানাডিয়ান ডলার ও ৩৬,৪০০ অষ্ট্রেলিয়ান ডলার উদ্ধার হয়।
মঙ্গলবার বেলা ১২টার সময় ভারত থেকে ফেরার সময় তাকে বেনাপোল চেকপোষ্ট কাস্টমস তল্লাশি কেন্দ্র থেকে আটক করা হয় ডলার সহ।
আটককৃত আব্দুল সালাম মুন্সিগঞ্জ জেলার আব্দুল সামাদ ব্যপারীর ছেলে। তার পাসপোর্ট নাম্বার এ ০৯৬১২০১৫।
পাসপোর্ট যাত্রী সালাম জানায় তাকে কোলকাতা থেকে সুমন নামে একজন ব্যাক্তি টাকা গুলো দেয়। সে এই টাকাগুলো যশোর জনৈক এক ব্যাক্তির নিকট হস্তান্তর করবেন বলে জানায়।
বেনাপোল চেকপোষ্ট কাস্টমস এর সহকারী কমিশনার অতুল কুমার বলেন, সালামের ল্যাগেজের ভিতর বিশেষ ভাবে লুকায়িত ভাবে রাখা ডলারের এ চালানটি পাওয়া যায়। ভারত থেকে দেশে ফেরার সময় চেকপোষ্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে তার কাছে বৈদেশিক মুদ্রার এ চালানটি পাওয়া যায়। উদ্ধারকৃত ডলার এর মুল্য বাংলাদেশী টাকায় ৬০ লাখ টাকা। তিনি আরো জানায় ডলার এর সিজারলিষ্ট করার পর উর্দ্ধতন কর্মকর্তাদের পরামর্শে আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


