টিকটকের তথ্যমতে, মুছে ফেলা মোট ভিডিওর ৩০ শতাংশই ছিল সংবেদনশীল, যা টিকটকের নীতিমালার পরিপন্থী। ৩২ দশমিক ৯ শতাংশ ভিডিও ভুল তথ্য এবং ৩৪ দশমিক ৪ শতাংশ ভিডিও এআইয়ের মাধ্যমে তৈরি করায় মুছে ফেলা হয়েছে। প্ল্যাটফর্মের নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে এই প্রান্তিকে ১১ কোটি ৮৬ লাখ ১৮ হাজার ৩৯৯টি ভুয়া অ্যাকাউন্টও মুছে ফেলা হয়েছে। একই সঙ্গে ১৩ বছরের কম বয়সীদের ২ কোটি ২২ লাখ ২৬ হাজার ৫৪২টি অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে।


