যশোর শহরের মারুয়া মন্দির এলাকায় কাস্টমার ডাকাকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই নারীকে কিল-ঘুষি মেরে আহত করার অভিযোগ উঠেছে। আহতরা যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন।
আহতরা হলেন সুমনা আক্তার তিশা এবং পারভিন আক্তার সাথী (২৫)। দু’জনই মারুয়া মন্দির এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, মারুয়া মন্দিরের মিলির বাড়ির ভেতরে কাস্টমার ডাকাকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে শিমলা (২৫) ও রুপা (১৮) নামের দুই নারী সুমনা ও পারভিনকে কিল ও ঘুষি মারেন। এতে তারা আহত হন।
পরে আহত দু’জনকে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে যান।
এ বিষয়ে যোগাযোগের জন্য ভিকটিম সুমনা আক্তার তিশা জানান ঘটনাটি নিয়ে থানায় অভিযোগের প্রস্তুতি চলছে জানান।



