হাটহাজারীতে ৪৩৫ শিক্ষার্থী ও কৃষকের মধ্যে শিক্ষা ও কৃষি সামগ্রী বিতরণ – দৈনিক আজাদী

হাটহাজারীতে ৪৩৫ শিক্ষার্থী ও কৃষকের মধ্যে শিক্ষা ও কৃষি সামগ্রী বিতরণ – দৈনিক আজাদী

হাটহাজারীতে সুন্নি সমাজ কল্যাণ পরিষদ’র উদ্যোগে “১৮তম পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী () ও ইছালে ছাওয়াব মাহফিল ২৬” উপলক্ষে মোট ৪৩৫ জন শিক্ষার্থী ও কৃষকের মধ্যে বিনামূল্যে শিক্ষা, কৃষি সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারী) সকালের দিকে উপজেলার দক্ষিণ নাঙ্গলমোড়া ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ব্যবসায়ী মো.আবুল কালাম মানিক এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

সুন্নি সমাজ কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় এলাকাবাসী ও এস. এস.কে.পি দরিদ্র ফান্ডের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান আলোচকের বক্তব্য রাখেন,পুরবী ইন্টারন্যাশনাল বাংলাদেশের পরিচালক মুহাম্মদ মহিউদ্দিন।

সংগঠনের সভাপতি মু.ওসমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এতে বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী লোকমান, সাবেক সভাপতি আব্দুল্লাহ আল হাছান, যুগ্ন সাধারণ সম্পাদক মো.জামাল উদ্দীন, অর্থ সম্পাদক মো.পারভেজ,ধর্ম বিষয়ক সম্পাদক কামাল হোসেন,সহ সভাপতি শফিউল আজম, সহ সভাপতি নাজিম উদ্দীন। সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জি.জাহিদুল ইসলাম শওকত এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, আহমদ উল্লা শাহ।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন, ব্যবসায়ী ইঞ্জি.মো.জালাল উদ্দিন, মো.নুরুল আমিন। অনুষ্ঠানে ৩৫০ জন শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী, ৩৫ জনকে সেশন ফি,২৫ জনকে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ ফিসহ ২৫ জন কৃষকের মধ্যে কৃষি সামগ্রী বিতরণ করা হয়। কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,আরফ ফরিদা (চ্যারিটি) ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন। একইদিন বিকাল ৩ টায় অনুষ্ঠানের ২য় অধিবেশন শুরু হয় এতে সভাপতিত্ব করেন শাইখুল হাদীস আল্লামা হাফেজ সোলাইমান আনছারীর। উদ্বোধক ছিলেন সমাজ সেবক মোহাম্মদ তৈয়ব শাহ। নোয়াখালী কোম্পানীগঞ্জ বিশ্ব শাহী দরবার শরীফের সাজ্জাদানশীন মুফতি কাজী মুহাম্মদ জসিম উদ্দিন ফারুকী এতে প্রধান অতিথি ছিলেন। রাতে অনুষ্ঠিত মাহফিল শেষে দোয়া মোনাজাতের পর উপস্থিত সকলের মাঝে তাবরুক বিতরণ করা হয়।

Explore More Districts