শবেবরাতের তারিখ জানতে সোমবার সন্ধ্যায় বৈঠকে বসছে চাঁদ দেখা কমিটি – DesheBideshe

শবেবরাতের তারিখ জানতে সোমবার সন্ধ্যায় বৈঠকে বসছে চাঁদ দেখা কমিটি – DesheBideshe

শবেবরাতের তারিখ জানতে সোমবার সন্ধ্যায় বৈঠকে বসছে চাঁদ দেখা কমিটি – DesheBideshe

ঢাকা, ১৮ জানুায়রি – পবিত্র শবে বরাত কবে পালিত হবে, তা জানা যাবে আগামীকাল সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায়। এ জন্য সোমবার সন্ধ্যা পৌনে ৬টায়, মাগরিবের পর শাবান মাসের চাঁদ দেখার বিষয়ে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

রোববার (১৮ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে জানাতে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কেও বিষয়টি জানানোর আহ্বান জানানো হয়েছে।

শাবান মাসের ১৫তম রাতে, অর্থাৎ ১৪ শাবান দিবাগত রাতে শবে বরাত পালিত হয়। শাবান মাস শেষ হওয়ার পরই ঈদের বার্তা নিয়ে শুরু হয় মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান।

সোমবার যদি শাবান মাসের চাঁদ দেখা যায়, তাহলে মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে এবং শবে বরাত পালিত হবে ২ ফেব্রুয়ারি দিবাগত রাতে। আর চাঁদ দেখা না গেলে মঙ্গলবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে, শাবান মাস শুরু হবে বুধবার (২১ জানুয়ারি)। সে ক্ষেত্রে ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে শবে বরাত পালিত হবে।

এনএন/ ১৮ জানুয়ারি ২০২৬



Explore More Districts