ছুরিকাঘাতে ‘বিদ্রোহী’ প্রার্থীর কর্মীকে হত্যা, অভিযোগ বিএনপির প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে

ছুরিকাঘাতে ‘বিদ্রোহী’ প্রার্থীর কর্মীকে হত্যা, অভিযোগ বিএনপির প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে সৈয়দ এমরান সালেহ বলেন, ‘আমি প্রাথমিকভাবে যত দূর জেনেছি পারিবারিক কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে। এখন এখানে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রার্থীর অফিস উদ্বোধনের সঙ্গে এর কোনো সম্পর্ক নাই। হত্যার উদ্দেশ্যে কেউ কাউকে এভাবে আঘাত করবে, এটা কখনো সমর্থনযোগ্য না। এখানে আমাদের দলের কেউ হয়ে থাকলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপির প্রার্থীর লোকজন হামলা চালিয়ে একজনকে ছুরিকাঘাতে হত্যা করেছে। ঘটনার পরপর দুজনকে আটক করে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে।’

Explore More Districts