টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নোংরা পরিবেশ, উদ্বেগ বাড়ছে – News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নোংরা পরিবেশ, উদ্বেগ বাড়ছে – News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল অস্বাস্থ্যকর পরিস্থিতিতে রয়েছে। ভেতরে-বাইরে জমে থাকা বর্জ্য ও দুর্গন্ধ রোগী ও স্বজনদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। হাসপাতালের সিঁড়ি, আঙিনা ও ওয়ার্ডের আশপাশে আবর্জনা পড়ে থাকায় মশা-মাছির উপদ্রব বেড়েছে, যা ডেঙ্গু, ডায়রিয়া ও অন্যান্য সংক্রামক রোগের ঝুঁকি বাড়াচ্ছে।

নবাগত পৌর প্রশাসক মাহফুজুল আলম মাসুম ও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান বৃহস্পতিবার হাসপাতাল পরিদর্শন করেন। তারা দ্রুত পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছেন। হাসপাতালের পরিচালক ডা. আব্দুল কুদ্দুছ জানান, সমস্যা সমাধানে জেলা প্রশাসন ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা হবে।

সচেতন মহল দ্রুত কার্যকর পরিচ্ছন্নতা ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts