
দক্ষিণ সুরমা উপজেলাধীন ৩নং তেতলি ইউনিয়ন জিয়া মঞ্চের ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য ও তেতলী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী মো. শাহ আলম এর সুপারিশক্রমে জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার আহ্বায়ক মো. সাহেদ আহমদ ও সিনিয়র সদস্য রায়হান আহমদের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জাদুশিল্পী মো. দিলাল মিয়া নোনাকে সভাপতি ও সাংবাদিক জাহেদ আহমদকে সাধারণ সম্পাদক মনোনীত করে এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. রাজু মিয়া, সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ ময়না, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আশিক মিয়া, দপ্তর সম্পাদক মো. রেজাউল করিম রুজেল, প্রচার সম্পাদক মো. আমানুর রহমান রুহিত, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ মো. হাসান আহমদ, ক্রীড়া সম্পাদক মো. আব্দুল শাহীন, সাংস্কৃতিক সম্পাদক মো. আনিজুর রহমান, যুব বিষয়ক সম্পাদক শাকিল আহমদ, যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. রুহেল ইব্রাহিম, আন্তর্জাতিক সম্পাদক মো. আমির মিয়া, শ্রম বিষয়ক সম্পাদক তাহিদ আহমদ, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান লিমন, সদস্য শাহীন আহমদ শাহীন, সজিব আহমদ, আব্দুল আহাদ, মো. রিহাদ আহমদ।


