| ১৩ January ২০২৬ Tuesday ৭:২৯:৩৬ PM | |
মঠবাড়িয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়ায় অবৈধ ইটভাটা পরিচালনার অভিযোগে মেসার্স মক্কা ব্রিকসের মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় একই সঙ্গে প্রস্তুত করা কাঁচা ইট বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাইসুল ইসলাম মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামে বলেশ্বর নদীর তীরবর্তী মক্কা ব্রিকসে এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাইসুল ইসলাম জানান, অবৈধ ইটভাটা পরিচালনার অভিযোগে ইটভাটা মালিক মো. ইউসুফ মুন্সিকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর আওতায় ১ লাখ টাকা অর্থদণ্ড একই সাথে অবৈধ ইট গুঁড়িয়ে দেয়া হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

