যদিও বিশ্লেষকেরা ফিদানের বক্তব্যের সঙ্গে একমত হতে পারেননি। তাঁদের মতে, ১৯৯৯ সালের পর ইরানে এত বড় আকারের বিক্ষোভ আর হয়নি।
ফিদান মনে করেন, ইরানকে গত ৩০ বছর ধরে নিজেদের উচ্চাকাঙ্ক্ষী আঞ্চলিক ও বৈশ্বিক নীতির মূল্য এখন চুকাতে হচ্ছে। এসব নীতির ফলে পশ্চিমা দেশগুলো ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ইরানের বর্তমান তরুণ প্রজন্ম প্রাণবন্ত ও সংবেদনশীল। তারা দৈনন্দিন জীবনে নানা অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এবারের বিক্ষোভকারীদের বড় একটি অংশ বয়সে তরুণ। তারা সরকারকে কড়া বার্তা দিচ্ছে বলে মনে করেন ফিদান।
ফিদান বলেন, ‘আমি নিশ্চিত, সরকার তাদের বার্তা বুঝতে সক্ষম হবে।’

