দেশের চাবি জনগণের হাতে, দরজাটা খুললে অপরিসীম সম্ভাবনা: আলী রীয়াজ

দেশের চাবি জনগণের হাতে, দরজাটা খুললে অপরিসীম সম্ভাবনা: আলী রীয়াজ

২০২৬ সালের গণভোট কোনো সরকারকে ক্ষমতায় রাখার বা সরানোর প্রশ্ন নয় উল্লেখ করে অনুষ্ঠানে আলী রিয়াজ বলেন, এটি আগামী ১০-১৫ বছরের জন্য বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থার কাঠামো নির্ধারণের সিদ্ধান্ত। জনগণের সম্মতির মাধ্যমেই একটি জবাবদিহিমূলক, গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক রাষ্ট্র গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে।

আলী রীয়াজ আরও বলেন, ১৯৭০ সালের নির্বাচনের মধ্য দিয়ে বাঙালি যে ন্যায়ভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিল, পাকিস্তান রাষ্ট্রকাঠামোর ভেতরে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তাই মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয়। সংবিধানে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়ের অঙ্গীকার থাকলেও গত ৫৪ বছরে তা পুরোপুরি বাস্তবায়ন করা যায়নি। বিশেষ করে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়কে তিনি ব্যক্তিকেন্দ্রিক ও কার্যত একনায়কতান্ত্রিক শাসনের সময় হিসেবে উল্লেখ করেন।

Explore More Districts