শুক্রবারের ওই বৈঠকে জ্বালানিশিল্পের অন্তত ১৭ জন নির্বাহী উপস্থিত ছিলেন। বৈঠকে ট্রাম্প তেল কোম্পানিগুলোর কাছে ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলার বিনিয়োগের অঙ্গীকার চেয়েছিলেন।
ভেনেজুয়েলায় মার্কিন বাহিনী সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার সপ্তাহখানেকের মধ্যে ট্রাম্প এই বৈঠক করেছিলেন।
বিশ্বে প্রমাণিত সবচেয়ে বেশি জ্বালানি তেলের মজুত রয়েছে ভেনেজুয়েলায়।
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় বিনিয়োগ করা নিয়ে উডসের সংশয় প্রকাশ তাই দ্রুত গণমাধ্যমে প্রধান শিরোনামে পরিণত হয়, যা হোয়াইট হাউসের প্রত্যাশাকে ক্ষতিগ্রস্ত করেছে বলে ধারণা করা হচ্ছে।
হোয়াইট হাউস আশা করেছিল, প্রেসিডেন্টের সঙ্গে তেলশিল্পের শীর্ষ নির্বাহীদের বৈঠক ভেনেজুয়েলা নিয়ে তাদের পরিকল্পনায় গতি আনবে।


