দ্রুততম ২৮ হাজার রানে শচিনের রেকর্ড ভাঙলেন কোহলি – DesheBideshe

দ্রুততম ২৮ হাজার রানে শচিনের রেকর্ড ভাঙলেন কোহলি – DesheBideshe

দ্রুততম ২৮ হাজার রানে শচিনের রেকর্ড ভাঙলেন কোহলি – DesheBideshe

নয়াদিল্লি, ১২ জানুয়ারি – রেকর্ড গড়াই যেন বিরাট কোহলির নিত্যদিনের সঙ্গী। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত ৯৩ রানের ইনিংস খেলে দলকে জয়ের পথে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি গড়লেন আরেকটি ঐতিহাসিক রেকর্ড।

ভাদোদরায় অনুষ্ঠিত ওই ম্যাচে ব্যাট করতে নেমে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন কোহলি। মাত্র ৬২৪ ইনিংসেই এই কীর্তি গড়ে তিনি ভেঙে দেন ভারতের কিংবদন্তি ব্যাটার শচিন টেন্ডুলকারের দীর্ঘদিনের রেকর্ড।

এর আগে শচিন টেন্ডুলকারের এই মাইলফলকে পৌঁছাতে লেগেছিল ৬৪৪ ইনিংস, আর শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার প্রয়োজন হয়েছিল ৬৬৬ ইনিংস। অর্থাৎ শচিনের চেয়ে ২০ ইনিংস এবং সাঙ্গাকারার চেয়ে ৪২ ইনিংস কম খেলেই এই অর্জনে পৌঁছান কোহলি।

৯৩ রানের ইনিংস খেলার পথে কোহলি ছাড়িয়ে যান সাঙ্গাকারার ২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রানের রেকর্ডও। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় ৩৪ হাজার ৩৫৭ রান নিয়ে কোহলির সামনে এখন কেবল শচিন টেন্ডুলকারই রয়েছেন।

ম্যাচের আগে ২৮ হাজার রানে পৌঁছাতে কোহলির প্রয়োজন ছিল মাত্র ২৫ রান। ইনিংসের ১২তম ওভারে একটি বাউন্ডারি হাঁকিয়ে তিনি পূর্ণ করেন ২৮ হাজার রান। এরপর ১৮তম ওভারের শেষ বলে মাইকেল ব্রেসওয়েলের বল থেকে এক রান নিয়ে ছাড়িয়ে যান সাঙ্গাকারার মোট রানসংখ্যা।

আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৮ হাজার রান

বিরাট কোহলি – ৬২৪ ইনিংস

শচিন টেন্ডুলকার – ৬৪৪ ইনিংস

কুমার সাঙ্গাকারা – ৬৬৬ ইনিংস

এনএন/ ১২ জানুয়ারি ২০২৬



Explore More Districts