ইরান সরকারের জন্য নতুন সতর্কবার্তা ট্রাম্পের – DesheBideshe

ইরান সরকারের জন্য নতুন সতর্কবার্তা ট্রাম্পের – DesheBideshe

ইরান সরকারের জন্য নতুন সতর্কবার্তা ট্রাম্পের – DesheBideshe

ওয়াশিংটন, ১০ জানুয়ারি – চলমান আন্দোলনের বিক্ষোভকারীদের যদি ইরান সরকার হত্যা করে, তাহলে দেশটির বিরুদ্ধে কঠোর হামলা চালানো হবে—এমন হুমকি নতুন করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি মন্তব্য করেছেন, বর্তমান পরিস্থিতিতে ইরান সরকার বড় ধরনের বিপদের মুখে রয়েছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (৯ জানুয়ারি) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প।

তিনি বলেন, “ইরান সরকার বড় বিপদে আছে। আমার কাছে মনে হচ্ছে, বিক্ষোভকারীরা অনেক শহরের নিয়ন্ত্রণ নিতে পারে—যা কয়েক সপ্তাহ আগেও কেউ কল্পনা করেনি। আমরা পরিস্থিতি খুব সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছি।”

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “আমি একটি শক্তিশালী বার্তা দিয়েছি—যদি তারা আগের মতো বিক্ষোভকারীদের হত্যা করা শুরু করে, তাহলে আমরা এতে জড়িয়ে পড়ব। এর অর্থ এই নয় যে আমাদের সেনারা ইরানে যাবে। তবে এর মানে হলো, আমরা এমন জায়গায় খুব কঠোর হামলা চালাব, যেখানে আঘাত করলে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আমরা চাই না এমন পরিস্থিতি তৈরি হোক।”

ইরানের চলমান বিক্ষোভকে ‘অসাধারণ’ উল্লেখ করে ট্রাম্প বলেন, “ইরানে যা ঘটছে তা সত্যিই নজিরবিহীন। ইরান সরকার দীর্ঘদিন ধরে তাদের নাগরিকদের সঙ্গে খুব খারাপ আচরণ করেছে। এখন তারা তার জবাব পাচ্ছে।”

এনএন/ ১০ জানুয়ারি ২০২৬



Explore More Districts