ফৌজদারহাটের ডিসি পার্ক এখন ফুলের দখলে, দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা

ফৌজদারহাটের ডিসি পার্ক এখন ফুলের দখলে, দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা

ফৌজদারহাটের ডিসি পার্কে শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব। ‘পুষ্প কাননে জুড়িয়ে ভুবন প্রাণ, ছড়াও সাম্যের গান’—এই স্লোগান সামনে রেখে চতুর্থবারের মতো আয়োজিত ফুল উৎসবটি চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের উৎসবে দেশি-বিদেশি ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুল প্রদর্শিত হচ্ছে। ডালিয়া, চন্দ্রমল্লিকা, শিউলি ও হাসনাহেনার মনমাতানো সুবাসের পাশাপাশি দর্শনার্থীদের মুগ্ধ করছে টিউলিপ, চেরি, জাকারান্ডা ও উইস্টেরিয়ার মতো দুর্লভ ফুলের জাদুকরি সৌন্দর্য। রঙিন ফুলে সাজানো পার্কজুড়ে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় চোখে পড়ছে। ছবি তুলেছেন জুয়েল শীল

Explore More Districts