আজ উৎসবের দ্বিতীয় দিনে দেখা যাবে নানা দেশের সিনেমা। একনজরে দেখে নিতে পারেন।
জাতীয় জাদুঘর (প্রধান মিলনায়তন)
সকাল সাড়ে ১০টায় পারা ভিভির ‘দ্য ইমপ্লেকেবল টাইমস অব পাবলো’ (কিউবা) ও ‘রেক’ (বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা); বেলা একটায় ‘নট অ্যালোন’ (বেলজিয়াম), বেলা তিনটায় প্রদর্শিত হবে ‘মাই ফাদার’স সন’ (চীন), পাঁচটায় প্রদর্শিত হবে সব কটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। ‘কালারস অব হোপ’, ‘ইন অ্যানাদার ওয়ার্ল্ড’, ‘প্রত্যাবর্তন’, ‘মিখাইল’, ‘অদৃশ্য দেয়াল’, ‘ময়া’—সব কটি বাংলাদেশের এবং ‘ইন্টিমেট অবজেক্টস’ (যুক্তরাজ্য)। সন্ধ্যা সাতটায় শেষ সিনেমা হিসেবে প্রদর্শিত হবে ‘উৎসব’।


