সিলেটের যেসব এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না

সিলেটের যেসব এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না

সিলেটের যেসব এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না
বিদ্যুৎ ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন উন্নয়ন ও গাছপালার শাখা কর্তন কাজের জন্য সিলেট নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় শনিবার (১০ জানুয়ারি) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি স্প্রিং টাওয়ার ফিডারের আওতাধীন সিলেট মহানগরীর গুরুত্বপূর্ণ শাহজালাল উপশহরের ব্লক-এইচ, আই, ই, এফ, জি, ডি, স্প্রিং টাওয়ার, ইন্ডিয়ান হাই কমিশন, পুলিশ কমিশনার অফিস ও আশাপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে সাটডাউন চলাকালে বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য করা হবে। আর কাজ শেষ হওয়ার সাথে সাথে তাৎক্ষনিক বিদ্যুৎ সরবরাহ করা হবে।

নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।

Explore More Districts