স্বেচ্ছাসেবক দলনেতা মুছাব্বির হত্যাকাণ্ডে প্রধান শুটারসহ তিনজন আটক – DesheBideshe

স্বেচ্ছাসেবক দলনেতা মুছাব্বির হত্যাকাণ্ডে প্রধান শুটারসহ তিনজন আটক – DesheBideshe

স্বেচ্ছাসেবক দলনেতা মুছাব্বির হত্যাকাণ্ডে প্রধান শুটারসহ তিনজন আটক – DesheBideshe

ঢাকা, ১০ জানুয়ারি – রাজধানীর কাওরানবাজারের তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে প্রধান শুটারসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় পৃথক অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাদের আটক করে।

ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন হত্যাকাণ্ডে সরাসরি গুলি করা প্রধান শুটার জিনাত, সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল এবং তাদের এক সহযোগী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তৃতীয় ব্যক্তি হামলার আগে ও পরে সহযোগিতার ভূমিকা পালন করেছেন।

এর আগে মুছাব্বির হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট আরও একটি ভিডিও ফুটেজ পুলিশের হাতে আসে। এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সিনু মারমা জানান, নতুন পাওয়া ভিডিওতে শুটারদের চেহারা আরও স্পষ্টভাবে দেখা গেছে। ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের কার্যক্রম জোরদার করা হয়।

উল্লেখ্য, গত বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তেজতুরী বাজারের স্টার হোটেলের গলিতে সন্ত্রাসীদের গুলিতে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর-এর সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির (৪৫) নিহত হন। এ ঘটনায় তার স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এনএন/ ১০ জানুয়ারি ২০২৬



Explore More Districts