কলাপাড়ায় চির নিদ্রায় শায়িত প্রথিতযশা সাংবাদিক জাহিদ রিপন

কলাপাড়ায় চির নিদ্রায় শায়িত প্রথিতযশা সাংবাদিক জাহিদ রিপন

৯ January ২০২৬ Friday ১০:১৪:৫৭ PM

Print this E-mail this


কলাপাড়ায় চির নিদ্রায় শায়িত প্রথিতযশা সাংবাদিক জাহিদ রিপন

সৈয়দ রাসেল, কলাপাড়া.সবাইকে কাঁদিয়ে চির নিদ্রায় শায়িত হয়েছেন এটিএন বাংলা, এটিএন নিউজ ও দৈনিক দেশ রূপান্তরের পটুয়াখালী উপকূল প্রতিনিধি ও মহিপুর প্রেসক্লাবের সভাপতি প্রথিতযশা সাংবাদিক জাহিদুুল ইসলাম রিপন।

আজ শুক্রবার বাদ জুমা তাঁর নামাজে জানাজা শেষে কলাপাড়া পৌর শহরের এতিমখানা কবর স্থানে তাকে দাফন করা হয়। তাঁর নামাজে জানাজায় সকল শ্রেনী পেশার হাজার হাজার মানুষ অংশগ্রহন করেন। এর আগে গতকাল সন্ধ্যা সাতটার দিকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর নামাজে জানাজা শেষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কলাপাড়া প্রেসক্লাব, পটুয়াখালী জেলা প্রেসক্লাব, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাব ও মহিপুর প্রেসক্লাবের সদস্যরা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts