আহত ব্যক্তিদের মধ্যে নোয়াখালীর সোনাইমুড়ীর মো. নিশাত (২৫) ও মো. তারেক (২৬) ও কুমিল্লার দাউদকান্দির একরামুল হককে (২১) দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আহত অবস্থায় সোনাইমুড়ীর মো. ইসমাইল (২৮), মানিক মিয়া (৩৩), একরামুল হক (৩৪), ফেনীর মাইনউদ্দিন (২৬), কোম্পানীগঞ্জের ইকবাল হোসেন (২৭) ও হৃদয় দেবকে (২৫) দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সেতুতি দে প্রথম আলোকে বলেন, আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

