তবে নাসির ওই ওভারের আগে যে বোলিং করছিলেন, সেটিই তাঁর ওপর ভরসা এনেছিল বলে জানিয়েছেন মিঠুন। আগের ৩ ওভারে মাত্র ৭ রান দিয়ে ১ উইকেট পেয়েছিলেন নাসির। করেছিলেন একটি মেডেন ওভারও! তবে তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন ওভার বাকি থাকার পরও নাসিরকে শেষ দিকে বোলিংয়ে নিয়ে এসে আক্ষেপই করতে হচ্ছে মিঠুনকে।
ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘এর আগে নাসির ৩ ওভারে ৭ রান দিয়েছে, তাঁর ওপরে আমার ওই বিশ্বাসটা ছিল। মঈন ভাই যখন উইকেটে আসেন, আমি মনে করেছিলাম স্পিনারের বল তখন গ্রিপ করবে। নাসিরের মধ্যে তাঁকে আটকানোর সামর্থ্যও ছিল।’

