দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থায় মুখস্থবিদ্যার ওপর জোর দেওয়া হয় বলে উল্লেখ করে তামারা হাসান বলেন, শিশুদের চিন্তা করতে ও বলতে শেখা, আত্মবিশ্বাস জাগিয়ে তোলার মতো প্রকৃত শিক্ষা দিচ্ছে ব্র্যাক একাডেমি। দেশকে এগিয়ে নিতে হলে পরিপূর্ণ ও সৃজনশীল মানুষ প্রয়োজন।
সমাপনী বক্তব্যে ব্র্যাকের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মাইগ্রেশন কর্মসূচির পরিচালক সাফি রহমান খান বলেন, দেশে বিভিন্ন পরীক্ষায় পাসের হার বেড়েছে, অনেক বিশ্ববিদ্যালয় হয়েছে, কিন্তু দক্ষতা ও চিন্তার পরিসর গড়ে উঠছে না। শিশুরা স্বাধীনভাবে চিন্তা করবে, নিজের সিদ্ধান্ত নিজে নেবে, এমনভাবে তাদের গড়ে তুলতে চায় ব্র্যাক একাডেমি।

