স্বজনের মৃত্যু সংবাদ শুনে দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল আরোহী নিহত

স্বজনের মৃত্যু সংবাদ শুনে দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ জানায়, এক স্বজনের মৃত্যুর সংবাদ শুনে সকালে রেজাউল ও তাঁর ভাই মোটরসাইকেলে বান্দরবান থেকে চকরিয়ায় যাচ্ছিলেন। পথে পদুয়া সিকদার দিঘীর পাড় এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারান। এতে তাঁরা দুজনই মহাসড়কে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি নছিমন রেজাউলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

জানতে চাইলে দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে, তবে নছিমনের চালক পলাতক। নিহত ব্যক্তির লাশ পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Explore More Districts