হাতিরপুল, ফার্মগেট, সার্ক ফোয়ারা মোড়ে অবরোধ, ২০ মিনিটের পথে সময় লাগছে দেড় ঘণ্টা

হাতিরপুল, ফার্মগেট, সার্ক ফোয়ারা মোড়ে অবরোধ, ২০ মিনিটের পথে সময় লাগছে দেড় ঘণ্টা

মাকে নিয়ে রাজধানীর জুরাইন থেকে পান্থপথের একটি হাসপাতালে এসেছিলেন বাবুল সরকার। বাস না পেয়ে কারওয়ান বাজার মোড়ে প্রায় এক ঘণ্টা ধরে  অপেক্ষা করছিলেন তিনি।  বাবুল সরকার প্রথম আলোকে বলেন, অবরোধের কারণে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। মাকে নিয়ে তিনি চরম ভোগান্তিতে পড়েছেন।

গণপরিবহন না পেয়ে শ্যামলী থেকে শাহবাগে হেঁটে যাচ্ছিলেন মো.জাকারিয়া। তিনি বিভিন্ন আবাসিক হোটেলে পণ্য সামগ্রী সরবরাহ করেন।  জাকারিয়া প্রথম আলোকে বলেন, বাসের জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছেন তিনি।  বাস না পেয়ে  হেঁটেই শাহবাগ  যাচ্ছেন। তিনি আক্ষেপ করে বলেন, তাঁর একজন ক্রেতা শাহবাগে  প্রায় এক ঘণ্টা ধরে অপেক্ষা করছেন। কর্মসূচির নামে এভাবে মানুষকে জিম্মি করারও বিরোধিতা করেন তিনি।

প্রথম আলোর সংবাদকর্মী রাজীব আহমেদ জানান, শেওড়াপাড়া থেকে কারওয়ান বাজারে কর্মস্থলে মোটরসাইকেলে আসতে তাঁর ২০ থেকে ২৫ মিনিট সময় লাগে। কিন্তু আজ একই পথে সময় লেগেছে দেড় ঘণ্টা।  বিজয় সরণি থেকে ফার্মগেট পর্যন্ত আসার রাস্তা পুলিশ বন্ধ করে রেখেছে। ফার্মগেটমুখী গাড়ি উড়ালসড়ক দিয়ে তেজগাঁওয়ের দিকে পাঠানো হচ্ছে। পুরো এলাকায় যানজট তৈরি হয়েছে।

Explore More Districts