সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ভোটের সময় বিভিন্ন জায়গায় কিছুটা রাজনৈতিক উত্তেজনা থাকে। সরকার আশা করছে, নির্বাচন হবে সুষ্ঠু, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক। ভোটের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় জনগণ, সরকার ও গণমাধ্যম একসঙ্গে কাজ করবে।
রিজওয়ানা হাসান আরও বলেন, ‘আমরা যে ভোটের আয়োজন করছি, তা প্রায় ১৬ বছরের স্বৈরাচারী শাসনের পতনের পরে। মনে রাখতে হবে, একটা স্বৈরাচারী শাসনব্যবস্থা থাকলে সব ব্যবস্থায় তার লোকজন ঢুকে পড়ে। মনস্তত্ত্বও এমন হয়ে যায়। তার বিপরীতে দাঁড়িয়ে আমরা এই নির্বাচন আয়োজন করছি গণ–অভ্যুত্থানের শক্তির ওপর দাঁড়িয়ে। সেখানে পরাজিত শক্তি কিছু বাধা সৃষ্টি করতে পারে। সেই বাধাগুলো মোকাবিলা করতে হবে।’
