হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, মাহমুদ হাসান খানের ৯৯ কোটি ১৩ লাখ টাকার (অর্জনকালীন মূল্য) স্থাবর-অস্থাবর সম্পদের মধ্যে অস্থাবর সম্পদ ৮৭ কোটি টাকার। আর স্থাবর সম্পদের পরিমাণ ১২ কোটি ১০ লাখ টাকা।
অস্থাবর সম্পদের মধ্যে মাহমুদ হাসান খানের নগদ রয়েছে চার লাখ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে দেড় লাখ টাকা। বন্ড, ঋণপত্র ও শেয়ারবাজারে বিনিয়োগ আছে ৮৬ লাখ টাকা। ৫৮ লাখ টাকা মূল্যের একটি গাড়ি আছে।
স্থাবর সম্পদের মধ্যে মাহমুদ হাসান খানের প্রায় সাড়ে তিন একর কৃষিজমি রয়েছে, যার মূল্য ৪৮ লাখ ৪৩ হাজার টাকা। ৪২ শতাংশ আয়তনের জমির ওপর ভবন রয়েছে, যার মূল্য সাড়ে ১১ কোটি টাকা। এ ছাড়া ৬২৫ বর্গফুট আয়তনের একটি অ্যাপার্টমেন্ট রয়েছে। এটির মূল্য ৩ লাখ ৪৬ হাজার ৬৬২ টাকা।
মাহমুদ হাসান খানের বছরে আয় ৪ কোটি ৮৩ লাখ ৭৭ হাজার টাকা। এর মধ্যে কৃষি খাত থেকে দেড় লাখ টাকা, বাসাবাড়ির ভাড়া থেকে ১ কোটি ৭৭ লাখ, শেয়ার, বন্ড ও সঞ্চয়পত্র থেকে ২ কোটি ১৫ হাজার এবং অন্যান্য উৎস থেকে ২০ হাজার টাকা আয় হয়। নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে নিজেকে চাকরিজীবী হিসেবে দেখিয়েছেন মাহমুদ হাসান খান। সেখান থেকে তাঁর বছরে আয় ৮৮ লাখ টাকা।

