প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথে সম্পন্ন হয়েছে ‘বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ’ প্রতিযোগীতার গ্র্যান্ড ফিনাল। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পৌর শহরের একটি পার্টি সেন্টারে প্রবাসীদের অর্থায়নে ও অননাইল নিউজ পোর্টাল বিশ্বনাথনিউজ২৪ডটকমের উদ্যোগে প্রথম বারের মতো আয়োজিত প্রতিযোগীতার গ্র্যান্ড ফিনালে ১ম স্থান অধিকার করেছে উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামের মাওলানা নেছার আহমদের পুত্র হাফিজ তাহমিদ হোসাইন নাহিয়ান।
প্রতিযোগীতায় ২য় স্থান অধিকার করেছে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বন্ধুয়া গ্রামের আব্দুর নূরের পুত্র হাফিজ মোহাম্মদ হাবিবুর রহমান ও ৩য় স্থান অধিকার করেছে লামাকাজী ইউনিয়নের সৎপুর গ্রামের সাইফুল আলমের পুত্র হাফিজ আহমদ জামী। তিন পর্বের বাছাই শেষে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা ৯ জন প্রতিযোগী।
অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা ফারুক মাহদীর পরিচালনায় অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অনুভ‚তি প্রকাশ করে বক্তব্য রাখেন প্রতিযোগীতার পৃষ্ঠপোষক ও যুক্তরাজ্য প্রবাসী মাকরাম আলী আফরোজ, হাজী ফারুক মিয়া, আব্দুল বাছিত রফি, আমিনুর রহমান আমিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বিচারকদের পক্ষে হাফিজ মাওলানা মোশাহিদ আহমদ, প্রতিযোগীতার ১ম স্থান অধিকারী হাফিজ তাহমিদ হোসাইন নাহিয়ানের গর্বিত পিতা মাওলানা নেছার আহমদ।
প্রতিযোগীতার গ্র্যান্ড ফিনালে ১ম স্থান অধিকার করে হাফিজ তাহমিদ হোসাইন নাহিয়ান নগদ ১ লাখ টাকা, ২য় স্থান অধিকার করে হাফিজ মোহাম্মদ হাবিবুর রহমান নগদ ৫০ হাজার টাকা ও ৩য় স্থান অধিকার করে হাফিজ আহমদ জামী নগদ ২৫ হাজার টাকা এবং অন্যান্য উপহার ও সার্টিফিকেট পেয়েছেন।
বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ প্রতিযোগীতা চলাকালে অনুষ্ঠান স্থল পরিদর্শন করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, যুক্তরাজ্য মহানগর জমিয়াতে ইসলামের সভাপতি মাওলানা হোসাইন আহমদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

