এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র নয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার পৃথক পৃথক সময়ে নিজ নিজ দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খান (ধানের শীষ), লাবিব গ্রুপের চেয়ারম্যান দানবীর সালাউদ্দিন আলমগীর রাসেল (স্বতন্ত্র) শেখ মোহাম্মদ হাবিব (স্বতন্ত্র) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক শফিকুল ইসলাম খান (দাঁড়িপাল্লা)জাতীয় পার্টি (জিএম কাদের) মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার নাজমুল হাসান ( লাঙ্গল), আমজনতা পার্টির মোঃ আলমগীর হোসেন ( প্রজাপতি), মাহমুদুল হক মাসুদ (স্বতন্ত্র), শেখ হাবিবুর রহমান কামাল ( স্বতন্ত্র)এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আওয়াল মাহমুদ ( কোদাল) প্রতীকের প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমা কার্যক্রমে উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনি এবং বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ আকলিমা বেগম। এ সময় প্রার্থীদের সঙ্গে তাঁদের দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা শেষে প্রার্থীরা শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন এবং নির্বাচনী বিধি-বিধান মেনে প্রচারণা চালানোর অঙ্গীকার করেন।
সখীপুর ও বাসাইল উপজেলা সহকারী রিটারনিং কর্মকর্তা আব্দুল্লাহ আল রনি ও মোসাঃ আকলিমা বেগম বলেন , নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাইসহ পরবর্তী নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করা হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।


