কাউখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা গ্রে ফ তা র

কাউখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা গ্রে ফ তা র

২৮ December ২০২৫ Sunday ৯:৩৫:২৬ PM

Print this E-mail this


কাউখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা গ্রে ফ তা র

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা পিরোজপুরের কাউখালীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সয়না রঘুনাথপুর ইউনিয়ন শাখার সভাপতি সাব্বির হোসেন ওরফে সাগর সিকদারকে ধাবড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কাউখালী থানার ওসি মো.ইয়াকুব হোসাইন ।

পুলিশ জানায়,গত ২৮ মার্চ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আহম্মেদের ঈদ শুভেচ্ছা পোস্টার শিয়ালকাঠি ইউনিয়নের বিভিন্ন জায়গায় লাগানো শেষে ফেরার পথে শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সামনে বসে রাত ৮ টার দিকে দেশী অস্ত্র, বোমা নিয়ে তাদের উপর হামলার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

কাউখালী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন জানান, সাব্বির হোসেন ওরফে সাগরকে গোপন সংবাদের ওপর ভিত্তি করে উপজেলার ধাবরী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আজ রবিবার (২৮ডিসেম্বর ) তাকে আদালতে চালান দেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts