নিজস্ব প্রতিনিধি: কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে বাড়ির বিছানায় শয্যাশায়ী অবস্থায় আছে সীমান্তরক্ষী বিজিবি সদস্য মো. সেলিম আহমেদ (৪৬)। সর্বশেষ পরীক্ষায় তার ক্যান্সার স্টেজ ৪ এ পৌঁছেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থার উন্নতির জন্য মোট ১২টি ক্যামোথেরাপি প্রয়োজন, যার ব্যয় প্রায় ১ লাখ ১০ হাজার টাকা প্রতি সেশন। এই ব্যয়বহনের সামর্থ্য না থাকায় চলতি বছরের ২৯ নভেম্বর বাড়িতে ফিরে এসেছেন সেলিম।
সেলিম দীর্ঘ বিশ বছর সীমান্তবর্তী জলসীমা রক্ষায় দায়িত্ব পালন করেছেন। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য, যার সঙ্গে রয়েছেন ১২ বছরের ছেলে, তিন বছরের মেয়ে, যুবতী স্ত্রী, বিধবামা ও ছোট ভাই। তার শারীরিক অচলাবস্থায় পরিবারটির দৈনন্দিন জীবন ও চিকিৎসা ব্যয় চালানো কঠিন হয়ে পড়েছে। তবুও দেশের কল্যাণ ও পরিবারের জন্য বাঁচার চেষ্টা চালাচ্ছেন সেলিম।
চিকিৎসা চলাকালীন প্রায় চৌদ্দ মাস রাজধানীর ধানমন্ডি সাত মসজিদ রোডস্থ ডা. ফজলুল হক কলোরেকটাল হসপিটাল লিমিটেডে প্রফেসর ডা. এ. কে. এম ফজলুল হক এবং অন্যান্য চিকিৎসক তত্ত্বাবধানে ৩টি সার্জারি, ৬টি ক্যামোথেরাপি ও ২৮টি রেডিয়েশন থেরাপি সহ অন্যান্য খরচের চিকিৎসা পেয়েছেন। এর আগে ২০২৪ সালের ২২ জুন পাইলস সার্জারি করানো হয়েছিল। বর্তমানে তার ফুসফুসেও পানি জমার সমস্যা দেখা দিয়েছে, যা শ্বাসকষ্ট ও যন্ত্রণার কারণ হচ্ছে।
বিজিবি সৈনিক সেলিমের চিকিৎসার ব্যয়বহনে সহযোগিতা দিতে আগ্রহী দেশবাসীকে অনুরোধ জানিয়েছেন তিনি ও তার পরিবার। সহায়তা পাঠাতে পারেন সোনালী ব্যাংক (পিএলসি) টাঙ্গাইল শাখার ব্যক্তিগত সঞ্চয়ী হিসাব নং-৬০২৫১০১০২২৮৭৭, স্ত্রী’র বিকাশ ও নগদ নম্বর ০১৯৩৩-০১৭৬৭৬, যোগাযোগ নম্বর ০১৯৫৫-৪০৪২১০।
সেলিম ২০০৫ সালের ১৮ ডিসেম্বর বিজিবি সিভিল সৈনিক পদে যোগদান করেন। বর্তমানে তিনি রাজশাহী ব্যাটালিয়নে কর্মরত। দীর্ঘদিন সীমান্তরক্ষায় নিয়োজিত থাকা সেলিম দেশের নিরাপত্তার জন্য আত্মনিয়োগী হলেও এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে নিজের চিকিৎসার জন্য দেশবাসীর সহযোগিতা কামনা করছেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।


