মোঃ দেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের পূবাইলে হাত-পা মুখ বাঁধা অবস্থায় মীর আলতাফ হোসেন (৬৫) নামে এক নৈশ প্রহরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
তিনি গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ডের মেঘডুবি বড় বাড়ির এলাকার মৃত মীর আজিম উদ্দিন মাস্টার এর ছেলে।
স্থানীয়রা জানান,সোমবার (১ ডিসেম্বর) সকালে গাজীপুরের পূবাইলের মেঘডুবি ডাক্তার বাড়ি সংলগ্ন দেশের বেসরকারি একটি বাংলালিংক মোবাইল কোম্পানির টাওয়ারের নিচে বাউন্ডারির ভিতরে নৈশ প্রহরী আলতাফ হোসেনের হাত পা মুখ বাঁধা মৃতদেহ দেখতে পেয়ে এলাকার লোকজন পুলিশে খবর দেয়।এই ঘটনায় পূবাইল থানা পুলিশ , পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পিবিআই, ডিবি, সিআইডি তদন্ত করছেন বলে জানা গেছে।
পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মৃতদেহটি পুলিশ হেফাজতে নেন।
এ বিষয়ে পুবাইল মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মোঃ খালিদ হোসেন জানান,নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।এই ঘটনায় তদন্ত চলমান পরবর্তী আইনগত পদক্ষে প্রক্রিয়াধীনে রয়েছে ।


