বরগুনায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর নিহত

বরগুনায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর নিহত

১৮ November ২০২৫ Tuesday ১১:২১:১০ PM

Print this E-mail this


বরগুনা প্রতিনিধি:

বরগুনায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর নিহত

বরগুনায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলা শহরের টাউনহল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম শ্যামল চন্দ্র শীল (৫৪)। তিনি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের কালিপুর গ্রামের মনোরঞ্জন শীলের ছেলে। শ্যামল বরগুনার টাউন হল এলাকায় একটি সেলুনে নরসুন্দরের কাজ করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামল সকালে টাউন হল এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়ে সড়কের ওপর পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াকুব হোসাইন বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেছে পুলিশ। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts