নিজস্ব প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারিকেলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের নিয়ে বুধবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ¦ হারুন অর রশিদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ শফিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহুল আমীন মিলন। অনুষ্ঠানে সহযোগীতায় ছিলেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আনোয়ারা খাতুন। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, শতাধিক অভিভাবক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় প্রধান অতিথি সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ শফিউর রহমান বলেন আমরা সকলেই চেষ্টা করব আমাদের সন্তানকে মাদক থেকে দুরে রাখতে। সেই সাথে শিক্ষার মান আরও ভালো করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানের বিশেষ অতিথি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহুল আমীন মিলন বলেন আগামী শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থীরা জিপিএ ৫ পাবে তাদের প্রত্যেককে এককালীন শিক্ষাবৃত্তি দেওয়া হবে। অনুষ্ঠানের সভাপতি আলহাজ¦ হারুন অর রশিদ বলেন বিদ্যালয়ের শিক্ষার মান ভালো করার জন্য চাই সকলের সার্বিক সহযোগিতা।

