হাজীপুরে দিন দিন বাড়ছে চুরি, জনমনে আতংক

হাজীপুরে দিন দিন বাড়ছে চুরি, জনমনে আতংক

হাজীপুরে দিন দিন বাড়ছে চুরি, জনমনে আতংক

কুলাউড়া উপজেলার ১০নং হাজীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অবস্থিত রজনপুর গ্রামে চুরি একটি সিএনজি অটোরিকশা হয়েছে। মঙ্গলবার রাত আনুমানিক ভোর ৪টা থেকে ৫টার মধ্যে অজ্ঞাত চোরের দল গাড়িটি চুরি করে নিয়ে যায়। সিএনজি গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর মৌলভীবাজার থ-১২-৯৯৯৩।

গাড়িটির মালিক রজনপুর গ্রামের বাসিন্দা হারুন মিয়া, যিনি এই গাড়িটি ব্যাংক লোনের মাধ্যমে কিনেছিলেন। কিস্তি শেষ হওয়ার আগেই গাড়িটি চুরি হয়ে যাওয়ায় তিনি এখন চরম মানসিক ও আর্থিক সংকটে পড়েছেন। এখন তিনি দিশেহারা হয়ে পড়ছেন, পরিবারসহ তিনি পুলিশ প্রশাসন এবং সাধারণ জনগণের সহযোগিতা কামনা করছেন।

যদি কেউ এই নম্বরের গাড়িটি কোথাও দেখতে পান বা কোনও তথ্য জানতে পারেন, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা হয়েছে—

গাড়িটির সন্ধান দিতে পারলে তথ্যদাতাকে পুরস্কৃত করার কথাও জানিয়েছেন মালিক। হারুন মিয়া ০১৭২৪-৩১৪৪৭৬।

চুরি হওয়া সিএনজি উদ্ধার এবং চোরদের শনাক্তকরণে পুলিশ ও জনসাধারণকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান তিনি

Explore More Districts