জামালপুরে স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ উপলক্ষে আলোচনা সভা – দৈনিক আজকের জামালপুর

জামালপুরে স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ উপলক্ষে আলোচনা সভা – দৈনিক আজকের জামালপুর

জামালপুরে স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ উপলক্ষে আলোচনা সভা – দৈনিক আজকের জামালপুর

এম.এফ.এ মাকাম ; জামালপুর স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ উপলক্ষে বাংলাদেশ তামাক বিরোধী জোট এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ নভেম্বর বুধবার সকালে জামালপুর পৌরসভা মিলনায়তনে আলোচনা সভায় বাংলাদেশ মানবতা ফোরামের চেয়ারম্যান এম এইচ মজনু মোল্লার সভাপতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও পৌর প্রশাসক মৌসুমী খানম।
এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, দৈনিক আজকের জামালপুর পত্রিকার সম্পাদক এম.এ জলিল, জামালপুর জেলা প্রেসক্লাব সভাপতি ফজলে এলাহী মাকাম, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, জেলা নাটাব সভাপতি তানভীর আহমেদ হীরা প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন এসপিকে কর্মকর্তা এনামুল হক। এ সময় বক্তারা স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের পাশাপাশি তামাকের কুফল নিয়ে সকলকে সচেতনতা হবার জন্য ও তামাক বর্জনকল্পের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।

Explore More Districts