এজাহারে বলা হয়েছে, সেখানে যাওয়ার পর আসামিদের একজন বলেন, দলিলটি তাঁর বোনের বাসায় আছে, দলিলটি আনতে হলে ওই বাসায় যেতে হবে। তখন ওই তরুণী মাইক্রোবাসে ওঠেন। দুপুর সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি দশ পাইপ এলাকার একটি ফাঁকা জায়গায় মাইক্রোবাসটি থামানো হয়। সেখানে আসামি শফিক অন্য আসামিদের সহযোগিতায় তরুণীকে ধর্ষণ করেন।
অভিযানের বিষয়ে র্যাব আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সদর কোম্পানি নারায়ণগঞ্জের একটি দল গতকাল রাতে ঢাকার গুলশান-১ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামি শফিক ও রাশেদকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


