মাধবপুরে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড – Habiganj News

মাধবপুরে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড – Habiganj News

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বানিয়াচং উপজেলার এক যুবকসহ তিনজনকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫ ইং) দুপুর ১২টার দিকে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহজিবাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী তিনজন মাদকসেবীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

দণ্ডিতরা হলেন— মাধবপুর উপজেলার বাকরনগর গ্রামের আজগর আলীর পুত্র মোঃ টেনু মিয়া, রাজাপুর গ্রামের মৃত বাবুল আক্তারের পুত্র কামাল মিয়া, বানিয়াচং উপজেলার ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের কুতুবখানী মহল্লার মোঃ জসিম উদ্দিন।

 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

Explore More Districts