গুগল জানিয়েছে, জেমিনির নতুন সুবিধা ব্যবহার করে জটিল নথি, বিক্রয়ের প্রতিবেদনকে পেশাদার মানের প্রেজেন্টেশনে রূপান্তর করা যাবে। বৈঠকের সারসংক্ষেপ তৈরি করতেও এটি কাজে লাগানো যাবে। শিক্ষার্থীরা চাইলে নিজের প্রবন্ধ ও নোটকে স্লাইডে রূপান্তর করতে পারবেন। ব্যবহারকারীদের আপলোড করা তথ্য বিশ্লেষণ করে ছবি, তথ্যচিত্রসহ সম্পূর্ণ প্রেজেন্টেশন তৈরি করে দেবে জেমিনি। প্রাথমিকভাবে জেমিনি প্রো ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন। শিগগিরই বিনা মূল্যে জেমিনি ব্যবহারকারীদের জন্য সুবিধাটি উন্মুক্ত করা হবে।

