| ১৭ October ২০২৫ Friday ১২:০২:০৫ PM | |
পাথরঘাটা ((বরগুনা) প্রতিনিধি:

মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে বরগুনার বিষখালী নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের সময় তিন জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে বিষখালী নদীর বড়ইতলা ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে অন্তত ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
প্রথমে ৩ জেলেকে আটক করা হয়। কিন্তু তাদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে তাকে ছেড়ে দেয়া হয়েছে। বাকি দুজনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন পাথরঘাটা উপজেলা মৎস কর্মকর্তা।
আটক দুই জেলে হলেন: বরগুনা সদর উপজেলার পোকখালী এলাকার কাশেম হাওলাদারের ছেলে মো. লিটন এবং একই এলাকার শাহিন হাওলাদারের ছেলে আরিফুল ইসলাম।
এ বিষয়ে পাথরঘাটা উপজেলার মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, ‘আমাদের নিয়মিত টহলের সময় বিষখালী নদীতে কারেন্ট জাল দিয়ে তিন জেলেকে মাছ শিকাররত অবস্থায় আটক করি এবং তাদের জাল জব্দ করি। আটক ৩ জেলের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে তাকে ছেড়ে দেয়া হয়েছে। বাকি দুজনকে মোবাইল কোর্টে হাজির করা হবে।’
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |


