ইলিশ শিকারে নিষেধাজ্ঞা: ঝালকাঠিতে ১১ দিনে ১৪ জনের কারাদণ্ড

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা: ঝালকাঠিতে ১১ দিনে ১৪ জনের কারাদণ্ড

১৫ October ২০২৫ Wednesday ৯:৩১:৩৫ PM

Print this E-mail this


ঝালকাঠি প্রতিনিধি:

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা: ঝালকাঠিতে ১১ দিনে ১৪ জনের কারাদণ্ড

ঝালকাঠির রাজাপুর উপজেলার বিষখালি নদীতে প্রশাসনের নজরদারি ও অভিযানের পরও থামছে না মা ইলিশ নিধন। উপজেলার দক্ষিণ সীমান্তঘেঁষা বাখেরগঞ্জের নিয়ামতি মোহনায় সবচেয়ে বেশি ইলিশ ধরা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ অভিযানে সম্প্রতি ওই মোহনা থেকে ১৫টি কারেন্ট জাল জব্দ করা হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, নৌ পুলিশের নিরবতার সুযোগে অসাধু জেলেরা রাতে, ভোরে ও সন্ধ্যায় সুযোগ বুঝে নদীতে জাল ফেলছে। বিশেষ করে নিয়ামতি মোহনায় শতাধিক জেলে নিয়মিতভাবে জাল ফেলছে বলে জানান নদীপাড়ের বাসিন্দারা।

নিয়ামতি নৌ পুলিশের এসআই শাহাজাদা বলেন, “ট্রলারের মেশিন নষ্ট থাকার সুযোগে কিছু জেলে জাল ফেলেছিল, সেগুলো জব্দ করা হয়েছে।”

এদিকে উপজেলার নাপিতেরহাট, বাদুরতলা, উত্তরমপুর, চল্লিশকাহনিয়া, পালট ও বড়ইয়া এলাকা থেকে সন্ধ্যার পর এবং ভোরে অটো ও মোটরসাইকেলে বস্তা ও ব্যাগে ইলিশ উপজেলা শহরে সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা এসব গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানোর দাবি জানিয়েছেন।

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি বলেন, “ইলিশ প্রজনন মৌসুমে নদীতে অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে দিনরাত দুটি টিমে অভিযান চালানো হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে।”

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts