তাঁর পুরস্কার উসকে দিয়েছে নতুন বিতর্ক

তাঁর পুরস্কার উসকে দিয়েছে নতুন বিতর্ক

আলিয়ার রেকর্ড, সমালোচনার ঝড়
‘জিগরা’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট। আগে থেকেই তাঁর ঝুলিতে পাঁচটি ব্ল্যাক লেডি ছিল, আরেকটি যুক্ত হলো। এবার দিয়ে টানা তিনবার সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন আলিয়া। ছয়টি পুরস্কার নিয়ে কাজল ও নূতনের রেকর্ড ভাঙলেন আলিয়া। তবে তাঁর এই পুরস্কার উসকে দিয়েছে নতুন বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে পক্ষে-বিপক্ষে আলোচনা। কেউ বলছেন, আলিয়ার পুরস্কার বলিউডে স্বজনপ্রীতির ধারণাকেই আরও শক্ত করেছে। আবার কেউ বলছেন, এবার মনোনয়ন পাওয়া অন্যান্য অভিনেত্রী—কারিনা কাপুর খান, কৃতি শ্যানন, শ্রদ্ধা কাপুর, ইয়ামি গৌতম বা টাবুর তুলনায় তিনি শ্রেয়তর।

Explore More Districts