অভিনয়ের জোরেই এত দূর এসেছি

অভিনয়ের জোরেই এত দূর এসেছি

কাজী নওশাবা আহমেদ
ফেসবুক থেকে

কাজী নওশাবা আহমেদ : কিউ নামের একজন পরিচালক আছেন, তাঁর ‘দেশলাই’ সিনেমায় অভিনয় করেছি। ২০২৩ সালে শুটিং করেছি। এ ছবিতে মজার চরিত্রে কাজ করেছি। আমার জীবনে যতটা চরিত্র করেছি, এর মধ্যে কোনো দিন হিউমার পার্ট এক্সপ্লোর হয়নি। ‘দেশলাই’ সিনেমায় সে সুযোগ পেয়েছি। ছবিটার গল্প দুর্দান্ত। আমার বিশ্বাস ভালো কিছু হচ্ছে। একটা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছি, পরিচালক অন্নপূর্ণা বসু। বাংলাদেশেও কয়েকটি ছবিতে অভিনয়ের কথাবার্তা চলছে।

প্রথম আলো :

আপনি তো চারুকলা থেকে পাস করেছেন। আঁকাআঁকির জীবন থেকে কি নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছেন, নাকি কাজের ফাঁকে চলছে?

কাজী নওশাবা আহমেদ : আমার এখন মনোযোগ অভিনয় ও নির্মাণে। তাই নিজে ছবি আঁকছি না। তবে নিজে যেটা ভাবছি, সেটা বন্ধুকে বলছি, সে তা আঁকছে। হয়তো নিজের জন্য আবার আঁকা শুরু করব। এ মুহূর্তে আমার কাছে ম্যাটার করে কমিউনিটি ওয়ার্ক, সেটা শিল্পের মাধ্যমে করতে চাই।

Explore More Districts