আমতলীতে আ.লীগের সাড়ে ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আমতলীতে আ.লীগের সাড়ে ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

৮ October ২০২৫ Wednesday ১১:৪৬:১৫ AM

Print this E-mail this


আমতলী ((বরগুনা) প্রতিনিধি:

আমতলীতে আ.লীগের সাড়ে ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আমতলীতে বিএনপির মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই পৃথক মামলা করা হয়েছে। রোববার ও সোমবার রাতের দুই দিনের দুটি মামলায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক মেয়র মতিয়ার রহমানসহ ৩শ ৪১ আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। 

জানা গেছে, গত বছর ২২ অক্টোবর আমতলী উপজেলা বিএনপির নেতাকর্মীরা মিছিল করে। ওই মিছিলে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় রোববার রাতে রাহাত প্যাদা ৬৫ জন আসামির নাম উল্লেখ এবং ১৫০ জন অজ্ঞাত রেখে আমতলী থানায় বিস্ফোরক ও বিশেষ আইনে মামলা করেন। মামলার প্রধান আসামি উপজেলা শ্রমিকলীগ সভাপতি হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির ও আমতলী পৌর যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক অমিত রসুল অপুকে পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে রাসেল বাদী হয়ে একই ঘটনায় মোতাহার উদ্দিন মৃধাকে প্রধান আসামি করে ৪৬ জনের নাম উল্লেখ এবং ৮০ জন অজ্ঞাত রেখে আমতলী থানায় মামলা করেন। এ মামলায় সোমবার রাতে অভিযান চালিয়ে সাবেক কাউন্সিলর বশির উদ্দিন হাওলাদার, মাহবুব মালাকার ও বারেক প্যাদাকে গ্রেফতার করেছে। মঙ্গলবার বিকালে পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক ইফতি হাসান ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





দক্ষিণের ৭টি অঞ্চলে ঝড়ের আভাস

বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে অন্ত:সত্ত্বা গৃহপরিচারিকা

বরিশাল বিভাগে ৯ লাখ মিটার জাল জব্দ, ৫৭ জেলের কারাদণ্ড

বরিশালে হাজার হাজার ভুয়া জেলে কার্ড

সাবের হোসেন চৌধুরীর বাসায় ৩ রাষ্ট্রদূতের বৈঠক

Explore More Districts