ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমানের স্মরণে দোয়া ও মিলাদ

ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমানের স্মরণে দোয়া ও মিলাদ

১৪ September ২০২৫ Sunday ৯:০৯:০৩ PM

Print this E-mail this


ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমানের স্মরণে দোয়া ও মিলাদ

ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি প্রয়াত কাজী খলিলুর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাবের মিলনায়তনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান। স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, বিএম কলেজের সাবেক ভিপি মাহবুবুল হক নান্নু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, জামায়াতের ঝালকাঠি-২ আসনের প্রার্থী শেখ নেয়ামুল ইসলাম, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনু, খুলনার সাংবাদিক রাশেদুল ইসলাম। ঝালকাঠি প্রেসক্লাবের সহ-সভাপতি আল আমিন তালুকদারের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য দেন পৌরসভার প্রশাসক কাওসার হোসেন, দূরযাত্রার সম্পাদক জিয়াউল হাসান পলাশ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী শফিক, কামাল মল্লিক, প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক আসম মাহমুদুর রহমান পারভেজ, সাবেক সহসাধারণ সম্পাদক কে এম সবুজ, জহিরুল ইসলামসহ আরও অনেকে।

সভায় বক্তারা প্রয়াত কাজী খলিলুর রহমানের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে তার আত্মার মাগফেরাত কামনা করেন। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts